Sunday, February 14, 2016
Wednesday, February 3, 2016
মোদির নিজের কোনো গাড়ি নেই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব
কোনো গাড়ি নেই। রাজধানী নয়াদিল্লিতে নেই তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রীর
অফিস থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অনলাইন জি নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়, সর্বশেষ পৃষ্ঠা ১৭ কলাম
৩
তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো ‘মোটরযান/আকাশযান/প্রমোদতরী/জাহাজ’ নেই। দিল্লিতে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় তিনি ব্যাংকিং করেন গুজরাটে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। তারপর ৩০শে জানুয়ারি পর্যন্ত তার সম্পর্কে যেসব তথ্য আছে তা প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে।

Tuesday, February 2, 2016
নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মরণে ভাস্কর্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ ভাস্কর্য উন্মোচন করা
হয়েছে।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরের বিপরীতে দাগ হ্যামারশোল্ড প্লাজায় স্থাপিত এ ভাস্কর্য উন্মোচন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ও নিউইয়র্ক স্টেটের গভর্নর এন্ড্রু কুওমোর আঞ্চলিক প্রতিনিধি হারেশ পারেখ।
যুক্তরাষ্ট্রভিত্তিক মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগ এবং নিউ ইয়র্ক সিটির পার্ক ব্যবস্থাপনা বিভাগের সক্রিয় সমর্থনে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
বাংলাদেশি-আমেরিকান চারুশিল্পী খুরশিদ আলম সেলিমের নকশার ভিত্তিতে ভাস্কর্যটি তৈরি করেছেন বাংলাদেশের মৃণাল হক।
১৫ ফুট উচ্চতার ভাস্কর্যটি এক ফুট উঁচু একটি বেদির ওপর স্থাপন করা হয়েছে। ফাইবার গ্লাসে তৈরি ভাস্কর্যটির কেন্দ্রে একজন মায়ের মূর্তি। তিনি মাতৃভাষার প্রতীক। তার পাশে বিভিন্ন ভাষা ও জাতির মানুষের প্রতীকী উপস্থাপন। তাদের উত্থিত হাতে রয়েছে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসজুড়ে ভাস্কর্যটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
১৯৯২ সাল থেকে মুক্তধারা ফাউন্ডেশন জাতিসংঘের সামনে প্রতিবছর একুশের প্রথম প্রহরে একটি প্রতীকী স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছে।
ফাউন্ডেশনের মুখ্য নির্বাহী বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, এ বছর ঢাকার সঙ্গে মিল রেখে ২০ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা একটা এক মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়েছে।

Monday, February 1, 2016
মঙ্গলে ২০২৫ সালে মানুষ পাঠাবে স্পেসএক্স!
আগামী পাঁচ বছরের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পাঠানো যাবে বলে আশা
প্রকাশ করছে স্পেসএক্স। হংকংয়ে
অনুষ্ঠিত হয়ে যাওয়া স্টার্টমিআপএইচকে ফেস্টিভালে এই বিষয়ে জানিয়েছেন মাস্ক।
ব্যক্তিগত মহাকাশ অভিযান প্রসঙ্গে মাস্ক জানিয়েছেন, মহাকাশ
অভিযানের জন্য প্রস্তুত হতে তিনি ইতোমধ্যেই 'প্যারাবলিক ফ্লাইটস' পরীক্ষায় অংশ নিয়েছেন। এ
প্রসঙ্গে মাস্ক বলেন,
'সত্যি
কথা বলতে, আমার
মনে হয় না বিষয়টি ততটা কঠিন হবে। ভেসে
বেড়ানোর ব্যাপারটি তেমন কঠিন কিছু নয়।'
নিজ ইচ্ছা প্রকাশের পাশাপাশি মাস্ক জানিয়েছেন, ২০২৫ সাল
নাগাদ মানুষকে মঙ্গলে যাওয়ার সুযোগ করে দিতে পারে স্পেসএক্স। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল
অ্যাস্ট্রোনটিকাল কনফারেন্স'-এ
পরবর্তী প্রজন্মের মহাকাশযানের পরিকল্পনা উন্মোচন করবে স্পেসএক্স। বিষয়টি মানুষের মঙ্গল যাত্রার অন্যতম
গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছে সংবাদসংস্থা এনবিসিনিউজ।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৩০ সাল নাগাদ মঙ্গলে
মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে
মাস্ক-এর ভাষ্যে, ২০২৫
সাল নাগাদই সম্ভব হতে পারে মানুষের মঙ্গল অভিযান। এ প্রসঙ্গে মাস্ক আরো জানিয়েছেন, মঙ্গলে এমন একটি শহর গড়ে তোলা উচিত যেখানে মানুষ বসবাস করতে
পারে। এটি একদিকে যেমন মানুষকে রক্ষা করবে, অন্যদিকে
তাদেরকে উৎসাহিতও করবে। এ প্রসঙ্গে
মাস্ক-এর বক্তব্য হচ্ছে,
'এটি
হবে একটি অসাধারণ অভিযান,
এটি
হবে উৎসাহজনক ও প্রেরণাদায়ক এবং সেখানে এমন কিছু থাকা উচিত যা মানুষের মধ্যে উৎসাহ
সঞ্চার করবে।' বিডি নিউজ।
Sunday, January 31, 2016
ইউটিউবে নতুন আক্রমণে প্রস্তুত হচ্ছে ফেসবুক
ভিডিও শেয়ারের ক্ষেত্রে
ইউটিউবের জুড়ি মেলা ভার। কিন্তু
বর্তমানে এই ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুক। এরই
ধারাবাহিকতায় শিগগিরই ইউটিউবের বিকল্প হয়ে উঠবে ফেসবুক। এমনই
আভাস দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক
জাকারবার্গ।
প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয়ের
বিবরণী দিতে গিয়ে এই ইঙ্গিত দেন তিনি। সূত্র-
বিজনেস ইনসাইডার ও নিউইয়র্ক পোস্ট।
গত বছরের অক্টোবরে
ফেসবুককে আরও বেশি ভিডিও সহায়ক করতে নতুন এক ভিডিও সেকশন নিয়ে পরীক্ষানিরীক্ষা
শুরু করে জাকারবার্গের প্রতিষ্ঠান। এই
ফিচার সাইটটিতে আপলোড করা ক্লিপস সহজে খুঁজে বের করা, দেখা ও শেয়ার করতে সাহায্য করে। এতে ফেসবুকে ভিডিও দেখা আরও জনপ্রিয় হয়ে
উঠে।
এদিকে ইশারা করে মার্ক
জাকারবার্গ জানিয়েছেন, এখন ফেসবুকে দিন প্রতি ১০ কোটি ঘণ্টা করে ভিডিও দেখেন
ব্যবহারকারীরা।
সেজন্য শিগগিরই একটি ডেডিকেটেড ভিডিও
চ্যানেল চালু করবে ফেসবুক কর্তৃপক্ষ। এ
নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
এ ব্যাপারে এক
বিশেষজ্ঞের মতামত, ফেসবুকের এই উদ্যোগ
গুগল নিয়ন্ত্রিত ইউটিউবকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলবে। ভিডিও
দেখার সাইট ইউটিউব দীর্ঘদিন ধরে ইন্টারনেটের বিজ্ঞাপন নির্ভর ভিডিও শেয়ারের
ক্ষেত্রে একক আধিপত্য করে আসছে।
ভিডিও সেকশন নিয়ে কাজ
শুরুর আগে ৩৬০ ডিগ্রি ভিডিও ও পপ আপ প্লেয়ার যোগ করে সংশ্লিষ্টরা।
২০১৫ সালের শুরুতে এক
বিবৃতিতে ফেসবুক জানায়, সাইটটিতে দিনে চার বিলিয়ন ভিডিও ক্লিপ ভিউ হয়ে থাকে। নতুন নতুন ফিচার যোগ করার কারণে শিগগিরই
নেটওয়ার্কিং সাইটটি যে ইউটিউবকে পেছনে ফেলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।
Wednesday, January 20, 2016
কারা সপ্তাহ-২০১৬
কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা আজ বুধবার গাজীপুরে যাচ্ছেন না। পূর্ব নির্ধারিত সফরসূচি পরিবর্তন হওয়ায়
প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে
আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেন। কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-১ এর সিনিয়র
সুপার সুব্রত কুমার বালা জানান, কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
প্রাঙ্গনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে কারা
সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ওই
সফরসূচি পরিবর্তন হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর পরিবর্তে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার সকালে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা
উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন। মন্ত্রী এরপর
আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও ছালাম গ্রহণ করবেন। অনুষ্ঠানে কারা
কর্মকর্তাবৃন্দকে র্যাঙ্ক ব্যাজ এবং সেরা জেল ও বিভাগকে ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া
অস্ত্রবিহীন যুদ্ধ মহড়া প্রদর্শন, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও দিনাজপুর
কারাগার উদ্বোধনের ফলক উম্মোচন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হবে। এদিকে কারা
সপ্তাহ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারসহ আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তার
ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে
কারাগারের আশপাশে এলাকায় নজরদারি করছে।
সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=dailynayadiganta.com/
Subscribe to:
Posts (Atom)