Sunday, January 31, 2016

ইউটিউবে নতুন আক্রমণে প্রস্তুত হচ্ছে ফেসবুক




ভিডিও শেয়ারের ক্ষেত্রে ইউটিউবের জুড়ি মেলা ভারকিন্তু বর্তমানে এই ক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ফেসবুকএরই ধারাবাহিকতায় শিগগিরই ইউটিউবের বিকল্প হয়ে উঠবে ফেসবুকএমনই আভাস দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গপ্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয়ের বিবরণী দিতে গিয়ে এই ইঙ্গিত দেন তিনিসূত্র- বিজনেস ইনসাইডার ও নিউইয়র্ক পোস্ট

গত বছরের অক্টোবরে ফেসবুককে আরও বেশি ভিডিও সহায়ক করতে নতুন এক ভিডিও সেকশন নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করে জাকারবার্গের প্রতিষ্ঠানএই ফিচার সাইটটিতে আপলোড করা ক্লিপস সহজে খুঁজে বের করা, দেখা ও শেয়ার করতে সাহায্য করেএতে ফেসবুকে ভিডিও দেখা আরও জনপ্রিয় হয়ে উঠে

এদিকে ইশারা করে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন ফেসবুকে দিন প্রতি ১০ কোটি ঘণ্টা করে ভিডিও দেখেন ব্যবহারকারীরাসেজন্য শিগগিরই একটি ডেডিকেটেড ভিডিও চ্যানেল চালু করবে ফেসবুক কর্তৃপক্ষএ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে

এ ব্যাপারে এক বিশেষজ্ঞের মতামত, ফেসবুকের এই উদ্যোগ গুগল নিয়ন্ত্রিত ইউটিউবকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলবেভিডিও দেখার সাইট ইউটিউব দীর্ঘদিন ধরে ইন্টারনেটের বিজ্ঞাপন নির্ভর ভিডিও শেয়ারের ক্ষেত্রে একক আধিপত্য করে আসছে

ভিডিও সেকশন নিয়ে কাজ শুরুর আগে ৩৬০ ডিগ্রি ভিডিও ও পপ আপ প্লেয়ার যোগ করে সংশ্লিষ্টরা

২০১৫ সালের শুরুতে এক বিবৃতিতে ফেসবুক জানায়, সাইটটিতে দিনে চার বিলিয়ন ভিডিও ক্লিপ ভিউ হয়ে থাকেনতুন নতুন ফিচার যোগ করার কারণে শিগগিরই নেটওয়ার্কিং সাইটটি যে ইউটিউবকে পেছনে ফেলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না

Wednesday, January 20, 2016

কারা সপ্তাহ-২০১৬





কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গাজীপুরে যাচ্ছেন নাপূর্ব নির্ধারিত সফরসূচি পরিবর্তন হওয়ায় প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেনকাশিমপুর কেন্দ্রিয় কারাগার-১ এর সিনিয়র সুপার সুব্রত কুমার বালা জানান, কারা সপ্তাহ-২০১৬ উদ্বোধন উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিলকিন্তু প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত ওই সফরসূচি পরিবর্তন হয়েছেফলে প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কারা সপ্তাহ উদ্বোধন করবেনস্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাবেনপরে তিনি প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেনমন্ত্রী এরপর আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও ছালাম গ্রহণ করবেনঅনুষ্ঠানে কারা কর্মকর্তাবৃন্দকে র‌্যাঙ্ক ব্যাজ এবং সেরা জেল ও বিভাগকে ক্রেষ্ট প্রদান করা হবেএছাড়া অস্ত্রবিহীন যুদ্ধ মহড়া প্রদর্শন, কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও দিনাজপুর কারাগার উদ্বোধনের ফলক উম্মোচন ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হবেএদিকে কারা সপ্তাহ উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারসহ আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছেগুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেএছাড়া র‌্যাব, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিন ধরে কারাগারের আশপাশে এলাকায় নজরদারি করছে
সূত্রঃ http://www.bdnews21.com/browse.php?link=dailynayadiganta.com/