দম মোরগ
উপকরণ:
== মোরগ ২টি (দুই কেজি),
==পেঁয়াজ কুচি ২ কাপ,
== আদা মিহি কুচি ১ টেবিল চামচ,
==রসুন কুচি ১ টেবিল চামচ,
==কাঁচা মরিচ ফালি ৪টি,
== শুকনা মরিচ ফালি ৪টি,
== গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
== বেরেস্তা আধা কাপ,
== গরমমসলা গুঁড়া ১ চা-চামচ,
== জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ,
== দারুচিনি ৪ টুকরা,
== এলাচি ৪টি,
==লবঙ্গ ৪টি,
== তেজপাতা ২টি,
== হলুদ গুঁড়া আধা চা-চামচ,
==টমেটো বড় করে কাটা ১ কাপ,
==লবণ পরিমাণমতো,
==মাঠা ৬ কাপ,
== মিষ্টিদই ২ টেবিল চামচ ও
==সরিষার তেল ১ কাপ।
প্রস্তুত প্রণালি: মোরগ পরিষ্কার করে ৮ টুকরা বা পছন্দমতো টুকরা করে হলুদ, লবণ, দই ও মাঠা দিয়ে মাখিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। হাঁড়িতে তেল, পেঁয়াজ, আদা ও রসুন বিছিয়ে মাংস সমান করে বিছিয়ে দিন। বেরেস্তা ও গরমমসলার গুঁড়া বাদে বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দেওয়ার পর ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঢাকনার ওপর গরম পানির হাঁড়ি বসিয়ে ১ ঘণ্টা অল্প জ্বালে রান্না করুন। ঝোল কমে এলে বেরেস্তা ও গরমমসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

রেড ভেলভেট কাপকেক
উপকরণ:
== মাখন
১০০ গ্রাম,
==চিনি ২০০ গ্রাম,
==ময়দা ২৫০ গ্রাম,
==কর্ন ফ্লাওয়ার ২৫ গ্রাম,
== কোকো পাউডার ৫০ গ্রাম,
== বেকিং পাউডার ৩ চা-চামচ,
==সাওয়ার ক্রিম ২০০ গ্রাম,
== ডিম ৩টি,
== বেকিং সোডা ২ চা-চামচ,
== ভিনেগার ২ টেবিল-চামচ,
==লাল ফুড কালার প্রয়োজনমতো।
সাজানোর জন্য:
সাজানোর জন্য:
==চারটি ডিমের সাদা অংশ,
==ক্যাস্টর সুগার ২৫০ গ্রাম,
== ক্রিম চিজ ১০০ গ্রাম,
== মাখন ১০০ গ্রাম,
==লাল ফুড কালার ও
== গোলাপ ফুলের পাপড়ি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি: পাত্রে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার ও কর্ন ফ্লাওয়ার চেলে নিতে হবে। ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে মেরাং করে নিতে হবে। আরেকটি পাত্রে মাখন, চিনি, ডিমের কুসুম বিট করতে হবে। সাওয়ার ক্রিমে লাল ফুড কালার দিয়ে এই মিশ্রণে মিশিয়ে নিতে হবে। এবার মাখনের মিশ্রণে ময়দার মিশ্রণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে মেরাং মেশাতে হবে। সব শেষে ভিনেগারে সোডা মিশিয়ে এই মিশ্রণে দিতে হবে। তৈরি হল কেক মিশ্রণ।

মাফিন কাপে পেপার রেখে
মাখন ব্রাশ করে নিতে হবে। তাতে
কেক মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে।
সাজানোর জন্য চুলায় ডাবল বয়লারে ডিমের সাদা অংশ ও ক্যাস্টর সুগার দিয়ে বিট করে নিতে হবে। এরপর মাখন, ক্রিম চিজ ও চিনি দিয়ে বিট করতে হবে। ইচ্ছে হলে ক্রিমেও লাল ফুড কালার দেওয়া যায়। ক্রিম হয়ে গেলে কেকের ওপর ফুলের পাপড়ির মতো করে সাজিয়ে দিতে হবে। এবার গোলাপের পাপড়িতে ডিমের সাদা অংশ লাগিয়ে চিনি ছড়িয়ে কেকের ওপর সাজিয়ে দিতে হবে।