Saturday, December 5, 2015

বরবটির রেসিপি




উপকরণ :
#  বরবটি ২৫০ গ্রাম,
#  আলু ও গাজর ২৫০ গ্রাম,
# ফুলকপি ২টি,
# ক্যাপসিকাম বড় ১টি,
#  টমেটো ২টি,
# পেঁয়াজবাটা ১ কাপ,
#  কাজু বাদামবাটা ২ টেবিল চামচ,
#  এলাচি ৫-৬টি, দারুচিনি ৩টি, তেজপাতা ২টি, ধনেপাতা পরিমাণ মতো,
#  পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পেঁয়াজ ৪ টুকরা করে নিতে হবে আধা কাপ,
# মাখন ৫০ গ্রাম,
# রসুন কুচি ১ চা-চামচ,
# সাদা তেল ৩ টেবিল চামচ,
# হলুদ-মরিচের গুঁড়া আধা চা-চামচ,
# আস্ত কাঁচা মরিচ ৩-৪টি,
# লবণ ও চিনি স্বাদ অনুসারে,
# আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ এবং
# ফ্রেশ ক্রিম ১ কৌটা
প্রস্তুত প্রণালি :
সবজিগুলো চৌকা করে কেটে আধা সেদ্ধ করে ঠান্ডা পানিতে রাখতে হবে কিছুক্ষণতেলের মধ্যে এলাচি ও দারুচিনি ফোড়ন দিতে হবেফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজবাটা কষাতে হবেতারপর একে একে আদা, রসুন, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবেকাজু বাদামবাটা দিয়ে বেশ কিছুক্ষণ মৃদু আঁচে নাড়তে হবেঅনবরত নাড়তে হবে যেন লেগে না যায়তেল ছাড়লে নামিয়ে ফেলতে হবেকড়াইতে মাখন দিয়ে রসুন কুচি ফোড়ন দিতে হবেরসুন বাদামি রং হলে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবেএরপর প্রস্তুতকৃত মসলা সেদ্ধ সবজিতে দিতে হবেটুকরা করে কাটা টমেটো, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবেসবজি দেখে লবণ দিয়ে তারপর কাঁচা মরিচ ও চিনি দিতে হবেফ্রেশ ক্রিম দিয়ে ধনেপাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলতে হবে

No comments:

Post a Comment